ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকা ডুবে নিখোঁজ ৫জনের সন্ধান মেলেনি

প্রতিনিধির নাম :

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি ইঞ্জিন বিহীন নৌকা মাঝিসহ ১৫ জন যাত্রী নিয়ে ডুবে গেছে। এতে মাঝিসহ ১০ জন সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও অপর পাঁচজন নিখোঁজ রয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উদ্ধার কাজ শুরু হলেও সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৩টা পর্যন্ত ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীর তলদেশে উদ্ধার তৎপরতা চালালেও রাতের গভীরতা ও গ্যাস সংকটের কারণে বন্ধ রাখা হয় উদ্ধার কাজ। নিখোঁজরা হলেন- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ (১৮), পূর্ব ধোলাইরপার এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসির উদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী বাবু (২০) ও রূপগঞ্জের তারাব পৌরসভার দক্ষিণ মাসাবো এলাকার সিরাজুল ইসলামের ছেলে জাসিম (২৮)। এছাড়া প্রাণে বেঁচে যাওয়ারা হলেন, যাত্রাবাড়ি এলাকার শেখ মিরাজ রহমান, গোলাম মোক্তাদীর, জাহিদুল আলম, সিদ্দিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার কনক মজুমদার, মুন্সিগঞ্জের লৌহজং থানার বাবু, দনিয়ার ইব্রাহিম, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলী, জসিম মিয়া, নৌকা মাঝি কালিমুল্লা। ডেমড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, দুর্ঘটনাস্থল সঠিকভাবে দেখাতে পারছেন না কেউ। এতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা কবলিত নৌকার মাঝি কালিমুল্লাহ জানান, বাল্কহেডের কোনো বাতি ছিল না। হঠাৎ করে অন্ধকারের মধ্যে তাদের যাত্রীবাহী নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। পরে দ্রুতবেগে বাল্কহেডসহ চালক পালিয়ে যান। রূপগঞ্জ থানার এসআই আমিনুল হক বলেন, ঘাতক বালুবাহী বাল্কহেডটি ঘটনা ঘটিয়ে চালকসহ পালিয়ে যাওয়ায় এখনো তা সনাক্ত করা যায়নি। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ নৌ পুলিশ সুপার ঢাকা অঞ্চল কেএম এহসানুল্লাহ বলেন, ডুবুরি দিয়ে নিখোঁজদের খোঁজা হচ্ছে। আমরা চেষ্টা করছি, নিখোঁজদের উদ্ধার করে স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
২৯ বার পঠিত হয়েছে