1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নেইমারের হ্যাটট্রিকে তছনছ রেড স্টার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

ছবির মতো অসাধারণ দুটি ফ্রি কিক নিলেন নেইমার। দুটিতেই গোল। এমন দিকে নেইমারের হ্যাটট্রিক আটকানো হয়তো খুব কঠিন কাজ হতো। রেড স্টার বেলগ্রেড আটকাতে পারেনি নেইমারকে। বরং তারাও নেইমারের খেলার দর্শক বনে গেলেন। ব্রাজিলিয়ান তারকার দুর্দান্ত হ্যাটট্রিকে এবং ডি মারিয়া-এমবাপ্পেদের গোলে চ্যাম্পিয়নস লিগে রেড স্টারের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে পিএসজি।

বুধবার প্যারিসে পিএসজি ঘরের মাঠে বড় এই জয় তুলে নিয়ে নিজেদের চ্যাম্পিয়নস লিগের ফেবারিট প্রমাণ করেছে। এর আগের ম্যাচে ‘সি’ গ্রুপে ফরাসি চ্যাম্পিয়নরা লিভারপুলের মাঠে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করে। সেই ধাক্কা সামলে উঠেছে পিএসজি তথা নেইমাররা এবং তাদের কোচ টমাস টাখেল।

ম্যাচের শুরুর ২২ মিনিট পর্যন্ত পিএসজিকে আটকে রেখেছিল রেড স্টার। কিন্তু ২০ মিনিটের প্রায় ২২ গজ দূর থেকে নেওয়া নেইমারের ফ্রি কিক আটকানোর সাধ্যি কার। বরং তার চেয়ে দর্শক হয়ে দেখাই যেন বেশি মজার। এরপর ম্যাচের ৮১ মিনিটি আগের ফ্রি কিকের চেয়ে সামান্য একটু দূরে বল পাতালেন নেইমার। সেখান থেকে আবার গোলে বল পাঠালেন তিনি। এছাড়া মধ্যে এমবাপ্পের সঙ্গে দেওয়া নেওয়া করে এক গোল করেন নেইমার। ওই গোলে তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক পেয়েছেন সাবেক বার্সা তারকা

এছাড়া কাকার পাশপাশি দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৩০ গোল করেছেন নেইমার। আর এক গোল করলে চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি গোলদাতা হবেন তিনি। নেইমারের তিন গোলের পাশাপাশি ৩৭তম মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে গোল করেন কাভানি। আর ৪১তম মিনিটে ক্রস থেকে পাওয়া বলে দারুণ ফ্লিক করে গোল করেন ডি মারিয়া। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নেয় পিএসজি।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে গোল উৎসবে নিজের নাম খেলান এমবাপ্পে। এরপর নেইমার ৮১তম মিনিটে ২৫ গজ দূর থেকে ফ্রি কিক নিয়ে নিজের হ্যাটট্রিক এবং দলের ৬-১ গোলের জয় নিশ্চিত করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews