ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

নেত্রকোনায় কলেজছাত্রীকে কোপানো সেই বখাটে ইমন গ্রেফতার

প্রতিনিধির নাম :

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করায় বখাটে ইমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০ টার দিকে পার্শ্ববর্তী উপজেলা মোহনগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের গগডা ভুঁইয়া পাড়ার মহর আলীর ছেলে। মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলার পৌর এলাকার শান্তিনগর এলাকায় একটি রাস্তায় কলেজছাত্রী জান্নাতুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ইমন। এ ঘটনায় রাতেই তাকে গ্রেফতার করা হয়। কেন্দুয়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহান সরকার পিপিএম বলেন, বখাটে ইমন তার ভগ্নিপতি সোগাগের বাসায় বেড়াতে আসে। ওই এলাকাতেই জান্নাতুল ভাড়া থাকতেন। ইমন বেশ কিছুদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটিকে উত্যক্ত করতো। মেয়ে তার প্রস্তাবে রাজী না হওয়ায় ডেকে নিয়ে সে এই নিশংস ঘটনা ঘটায়। ভিকটিমের পরিবার হাসপাতালে থাকায় মামলা দায়েরে দেরী হচ্ছে।
তবে তারা কেউ আসলে মামলাটি নিয়ে আটক বখাটে ইমনকে কোর্টে সোপর্দ করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
১৫ বার পঠিত হয়েছে