1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

ফিফা সভাপতির আজ সারাদিনের কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

একদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। একটি ফ্লাইটযোগে বৃহস্পতিবার ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে সবাইকে শুভ সকাল জানিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন ইনফান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে সফরে ঢাকায় পা রেখেছেন ইনফান্তিনো। সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এটিই প্রথম সফর তার।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকাল ১০টায় সৌজন্য সাক্ষাৎ করেন ইনফান্তিনো। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে যাবেন বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা। সেখানে কাজী সালাউদ্দিনের সঙ্গে কথা বলবেন ইনফান্তিনো। তার সামনে দেশের ফুটবলের উন্নয়নের নানা দিক তুলে ধরবেন বাফুফে বস। অধিকতর উন্নতিতে আরও কী করা যায়, তা নিয়েও আলোচনা হবে।

এ ছাড়া নারী ও বয়সভিত্তিক ফুটবল নিয়ে বাফুফের নানা কার্যক্রমের খোঁজখবর নেবেন ইনফান্তিনো। সংক্ষিপ্ত এ সফর শেষে শুক্রবার ঢাকা ছাড়ার কথা তার।

কোনো ফিফা সভাপতির এটা বাংলাদেশে চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে হোয়াও হ্যাভেলেঞ্জ প্রথম এসেছিলেন বাংলাদেশে। এরপর ২০০৬ সালে বাংলাদেশে আসেন সেপ ব্লাটার। ২০১২ সালে দ্বিতীয় বার সেপ ব্লাটার আসেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews