ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিনিধির নাম :

বরিশাল অফিস: দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বরিশালের দক্ষিণ সাগরদি দরগা বাড়ি এলাকার বাসিন্দা মোকসেদ আলী ডাক্তার বাদী হয়ে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন মামলাটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে পাঠানোর নির্দেশ দেন। অভিযুক্ত অন্যান্যরা হলেন- বিসিসি’র প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, প্ল্যান সহকারী মো. কাল্টু, কর কর্মকর্তা আবুয়াল হোসেন মামুন। এছাড়াও রয়েছেন উত্তর সাগরদীর বাসিন্দা শাহ আলম সিকদার ও তার স্ত্রী তাসলিমা বেগম। বাদী পক্ষের মামলা পরিচালনাকারী আইনজীবী আজাদ রহমান জানান, মোকসেদ আলী ডাক্তার সাগরদী মৌজার ২৫৭৮নং দাগে সম্পত্তি ক্রয় করে বসবাস করে। পরে ২০০২ সালের ৫ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশন থেকে ছয় কক্ষ বিশিষ্ট একতলা ভবনের জন্য প্ল্যান পাস করে। পরে বাড়িটি নিজেরা বসবাস করাসহ শাহ আলম সিকদার ও তার স্ত্রী তাসলিমাকে ভাড়া দেয়। শাহ আলম কিছুদিন পর মোকসেদ আলী ডাক্তারের বাড়ি সংলগ্ন জমি ক্রয় করে এবং মোকসেদের প্ল্যান ও হোল্ডিং নম্বর গোপন করে সিটি কর্পোরেশনে গিয়ে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগসাজশে ২০০৮ সালে একই প্ল্যান ও হোল্ডিং নম্বর পাস করে। এ সম্পর্কে জানতে পেরে সর্বশেষ ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযুক্তদের দুর্নীতির বিষয়ে সিটি মেয়রের কাছে আবেদন করেন। এতে কোনো প্রতিকার না পেয়ে ২০১৬ সালের ১০ অক্টোবর পূনরায় অবৈধ প্ল্যান বাতিলের আবেদন করে। ২০১৮ সালের ২৯ মে ডাকযোগে দুর্নীতি দমন কমিশনে দুর্নীতির বিষয়টি তদন্ত করার আবেদন করলেও কোন ব্যবস্থা গ্রহণ না করায় মামলা করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
২১ বার পঠিত হয়েছে