1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য : ফয়েজ আহমদ তৈয়্যব কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ ঝিনাইদহে গণভোট ও নির্বাচন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

বাগেরহাটে কৃষক নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১ এপ্রিল, ২০১৮

বাগেরহাটের কচুয়ায় ভ্যান যোগে বাড়ি ফেরার পথে শাহীন শেখ (২২) নামে এক কৃষক নেতাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করলেও কী কারণে শাহীনকে কুপিয়ে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেনি।

নিহত শাহীন শেখ মঘিয়া ইউনিয়নের সহবতকাঠি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। শ্হাীন পেশায় একজন কৃষক ও কচুয়া উপজেলা তরমুজ চাষী সমিতির সভাপতি ছিলেন।

নিহতের চাচা আব্দুল হালিম শেখ বলেন, আমার ভাতিজা শাহীন শেখ পেশায় একজন কৃষক ও কচুয়া উপজেলা তরমুজ চাষী সমিতির সভাপতি ছিলেন। সে শনিবার রাত আটটার দিকে স্থানীয় বড় আন্ধারমানিক গ্রামের পঙ্গু মার্কেটে কাজ সেরে তার জমির দিনমজুর সাখাওয়াতকে সঙ্গে নিয়ে ফিরোজ শেখের ভ্যানরিক্সায় চড়ে বাড়ি ফিরছিলেন। এসময় সম্মানকাঠি গ্রামের কেজি স্কুলের সামনে পৌছলে সশস্ত্র দুর্বৃত্তরা শাহীনের ভ্যানের গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে ভ্যানচালক ফিরোজ ও তার জমির দিনমজুর সাখাওয়াত ভয়ে দৌড়ে পালিয়ে যায়। নিহত শাহিন কচুয়া উপজেলা তরমুজ চাষী সমিতির সভাপতি ছিলেন। সভাপতি হওয়ার পর স্থানীয় কয়েকজনের তার সাথে বিরোধ হয়। সেই বিারোধের জেরে এই হত্যাকান্ড কিনা তা তদন্ত করে দেখতে পুলিশের কাছে দাবি জানান তিনি।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকার শামস্ মেনন বলেন, রাত দশটার দিকে শাহীন শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। শাহীনের দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। এছাড়া তার শরীরের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের কোপেরও চিহ্ন রয়েছে

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক নেতা শাহীন শেখকে কারা কী কারণে কুপিয়ে হত্যা করেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews