ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরের দেওয়াল ধসে নিহত ১, হতাহতের আশঙ্কা

প্রতিনিধির নাম :

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অফিসের দেওয়াল ধসে পড়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং আটকা পড়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিভিল এভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে আরো হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলে জানা যায়। পুলিশ জানায়, দেয়ালের নিচে বেশ কয়েকজন চাপা পড়েছেন। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানবন্দর থানার এসআই ফরহাদ বলেন, দেয়াল ধসের ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দেয়ালের নিচে অনেকেই চাপা পড়েছেন। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮
১৩ বার পঠিত হয়েছে