ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল

বেনাপোল সীমান্তে ৭৬০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

প্রতিনিধির নাম :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭৬০ কার্টন বিদেশি (কোরিয়ান) সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোর ৬ টার দিকে সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক থেকে এ সিগারেটের চালানটি জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ২০ লাখ টাকা বলে জানা গেছে।

এ ব্যাপারে বিজিবি-৪৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বেনাপোল-পুটখালী সড়ক অভিযান চালায় বিজিবি-৪৯ যশোর ক্যাম্পের একটি দল। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০টি ব্যাগে ৭৬০ কার্টন সিগারেট রেখে পালিয়ে যায় চোরাচালানীরা। জব্দকৃত সিগারেটের বাজার মূল্য আনুমানিক ২০ লাখ।

জব্দকৃত সিগারেট বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
৩৭ বার পঠিত হয়েছে