1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সিরাজদিখানে ইউপি সদস্যের বিরুদ্ধে হয়রানি ও জায়গা দখল চেষ্টার অভিযোগ এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথির গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনেক দূরে: ইরানি স্পিকার দুপুরের মধ্যে যে জেলায় দমকা হাওয়ায় বৃষ্টির আভাস যুদ্ধবিরতি ইস্যুতে ৫ শর্ত দিয়েছে হিজবুল্লাহ গভীর রাতে গুলশানে দাপ্তরিক কাজে তারেক রহমান বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হবে: বিশ্বব্যাংক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

চলতি অর্থবছরে ভারতের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে।

রোববার ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ‘গ্রোথ ইন সাউথ এশিয়া স্লোডাউন’ নামের এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। খবর ইকোনোমিক টাইমসের

প্রতিবেদনে বলা হয়, এই অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) হতে পারে ৭ দশমিক ২ শতাংশ। সেখানে ভারতের জিডিপি হতে পারে ৬ দশমিক ৯ শতাংশ।

চলতি অর্থবছরে পুরো দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। এই অঞ্চলে বাংলাদেশের চেয়ে শুধু ভুটানের জিডিপি বেশি হতে পারে।

৬ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের জিডিপি বাড়তে পারে । দক্ষিণ এশিয়ায় একমাত্র ভুটানের জিডিপি বাংলাদেশের চেয়ে বেশি হতে পারে।

রাজনৈতিক স্থিতিশীলতা ও সরকারি বিনিয়োগের ফলে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অপরদিকে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় ভারতের প্রবৃদ্ধি কমবে বলে আভাস দেওয়া হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews