ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

ভিসির বক্তব্য প্রত্যাহার চান ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম :

কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন ঢাবির শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে আটক আইন বিভাগের শিক্ষার্থী তরিকুল হাসানের মুক্তির দাবিতে এক মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা এই দাবি জানান।

আইন অনুষদের সামনে আয়োজিত মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। এসময় তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন দেয়ারও দাবি জানান।

এদিকে আইন অনুষদে ক্লাস ও পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন না। এ অনুষদের শিক্ষার্থীরা তাদের সহপাঠী তরিকুলের মুক্তি না পাওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, রবিবার দুপুরে নিজ কার্যালয়ে কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, ‘তালেবান জঙ্গিরা বিভিন্ন গোপন আস্তানা থেকে যে রকম উস্কানিমূলক ভিডিও বার্তা পাঠায়, তার অবিকল উগ্র চরমপন্থী মতাদর্শী প্রচারণামূলক ভিডিও আমি নিজে দেখেছি। জঙ্গিরা যেভাবে শেষ অস্ত্র হিসেবে নারীদের ব্যবহার করে, সেভাবে কোটা আন্দোলনেও ছাত্রীদের ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় এসব মেনে নেবে না। ফৌজদারি অপরাধ করলে আইনের শাসন কার্যকর হতে হবে।’

এদিন বেলা ১১টায় ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে সাম্প্রতিক নিপীড়ন, গ্রেপ্তার, সহিংসতা ও হয়রানির প্রতিবাদে পদযাত্রা করেন।

পদযাত্রায় অংশ নেয়া শিক্ষকরা কোটা আন্দোলনের শিক্ষার্থীদের আটক ও হামলার ঘটনাকে ‘দুঃখজনক, লজ্জাজনক ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন। পরে পদযাত্রাটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
৮ বার পঠিত হয়েছে