ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

রংপুরে হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেয়ার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: আসাদুজ্জামান খান

প্রতিনিধির নাম :

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধর্মীয় অবমাননার কথিত অভিযোগে রংপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু তদন্তের আগে আনুষ্ঠানিকভাবে কিছু বলছি না। আমরা টের পাচ্ছি—এটা ষড়যন্ত্র।’

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে টিটু চন্দ্র রায় নামের একজনকে গ্রেপ্তারের বিষয়ে মন্ত্রী বলেন, তার মুঠোফোনটি সিআইডিতে যাচাই করা হচ্ছে। কারও যদি সম্পৃক্ততা থাকে, তাহলে আইন অনুযায়ী বিচার হবে।

মন্ত্রী বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে অনেককে চিহ্নিত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে নিরীহ ও নিরপরাধ মানুষদের যেন গ্রেপ্তার না করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে ১০ নভেম্বর শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে মুসল্লিরা প্রতিবাদ জানান। এ সময় তারা ঢাকা-রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে মুসল্লিদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন মুসল্লি নিহত হন। পুলিশসহ আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। তখন হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
পরে এলাকার দুই হাজার মানুষকে আসামি করে পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। সে মামলায় এ পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে সোমবার রাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে সেই টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
২৮ বার পঠিত হয়েছে