1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
সরকারি ব্যয় ও ঋণ নিয়ন্ত্রণে নতুন ‘বাজেট পরিকল্পনা’র উদ্যোগ বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমানের শ্রদ্ধা ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য : ফয়েজ আহমদ তৈয়্যব কলম্বিয়ায় কোকেন ল্যাবে বিস্ফোরণে নিহত ৯, আহত ৮ ঝিনাইদহে গণভোট ও নির্বাচন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত তানজিদের দুর্দান্ত সেঞ্চুরিতে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়ায় সিদ্ধিরগঞ্জে কৃষকদল নেতাকে অব্যাহতি

রাঙ্গামাটিতে আ.লীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

রাঙামাটি: রাঙ্গামাটির জুরাছড়ি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়ছে। দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ জন নেতাকর্মী সোমবার পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে প্রতিদিন ৫০-৬০টি করে পদত্যাগপত্র স্ব-স্ব সভাপতির কাছে জমা পড়ছে।
এর আগে প্রথম দফায় ১২ ও দ্বিতীয় দফায় আরো ১১১ জন নেতাকর্মী পদত্যাগ করেন। উপজেলা যুব লীগের নেতা অরবিন্দু চাকমার খুন হওয়ার পর এ নিয়ে তৃতীয় দফায় মোট ১৭৫ জন নেতাকর্মী পদত্যাগ করলেন।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বর এক বিবৃতিতে বলেন, জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের নেতাকর্মীদের হত্যার ভয় দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য করছে। তবে জনসংহতি সমিতি বিষয়টি অস্বীকার করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews