ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জিততে এক ধাপ দূরে ভারত Logo গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের Logo গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

রাতে প্রবাসী স্বামীর সঙ্গে ‘ঝগড়া’, সকালে মিলল লাশ

প্রতিনিধির নাম :

বগুড়ার সোনাতলা উপজেলায় শাবনুর বেগম (২১) নামের এক গৃহবধু ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

শাবনুর গোসাইবাড়ি গ্রামের প্রবাসী গোলাম রব্বানীর স্ত্রী।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে গোলাম রব্বানীর সঙ্গে বিয়ে হয় শাবনুরের। তাদের সংসারে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শাবনুরের স্বামী দেড় বছর আগে কাজের সন্ধানে ওমান যান।

গত বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয় শাবনুর বেগমের। রাতে সেহেরি সময়ও ওই গৃহবধূর কথার আওয়াজ পাওয়া যায়। পরে শুক্রবার সকালে শোবার ঘরে ওই তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
৩১ বার পঠিত হয়েছে