ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

রুশ ললনার ফাঁদ এড়াতে ইংলিশ ফুটবলারদের পরামর্শ

প্রতিনিধির নাম :

রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইংলিশ ফুটবলার ও সমর্থকদের সাবধান করে দিলো এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের প্রধান মিক মারান।

তার মতে, আসন্ন ফুটবল বিশ্বকাপের সাক্ষী থাকতে রাশিয়াতে গেলে প্রতিটি পদক্ষেপে সাবধাণ থাকতে হবে কারণ একটু অমনযোগী হলেই রুশ সুন্দরীদের পাতা ফাঁদে পা ফসকে পড়লেই বিপদ।

ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপে ইংলিশ সমর্থক এবং ফুটবলারদের জন্য মোহময়ী রূপের ফাঁদ পেতে বসে আছেন রুশ সুন্দরীরা। তাদের টার্গেট থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই উদ্দ্যোগ এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়ো সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান বলছেন, সমর্থকদের এবং ফুটবলারদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। রেঁস্তোরা বা অন্য কোথায় অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা না বলাই ভাল। কারণ অপরিচিত ব্যক্তিটি পরিচয় গোপন করে থাকা কোনও এজেন্টও হতে পারেন।

রাশিয়ায় যারা খেলা দেখতে আসবেন তাদের নিজেদের সব তথ্যই রাশিয়ান স্পেশ্যাল সার্ভিসকে জানাতে হবে। রাশিয়ায় আসা সব ফুটবলপ্রেমীকেই যে টার্গেট করা হবে এমনটা নয়। তবে উচ্চপদস্থ কর্মীদের টার্গেট করার সম্ভবনাই বেশি। প্রত্যেকের উপরই ওরা নজর রাখবে। কোথায় থাকছে, কী করছে সব কিছুই।

তবে রাশিয়ায় আসার জন্য যারা পরিকল্পনা করেছেন তাদের আশ্বস্ত করে মিক বলেছেন, রাশিয়া দারুণ দেশ। এখানে আসুন। সাবধাণী হলে সফর ভাল হবে।

পাশাপাশি তিনি এ-ও জানান যে, মধুচক্রের সাহায্য নিয়ে ইংল্যান্ড ফুটবলারদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারেন দুস্কৃতীরা।

তিনি বলেন, ‘আমি জানি বিশ্বকাপে বিশেষ সম্ভবনা নেই ইংল্যান্ডের। তবুও যতটা আছে, ততটা খারপ করার জন্যই মধুচক্রের পথ বাছতে পারে ওরা। এমনকি খাবারে বিষক্রিয়াও করতে পারে।’

উল্লেখ্য, ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল। চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়ার এগারোটি শহরে হবে বিশ্ব ফুটবলের এই মহা আয়োজন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
২৩ বার পঠিত হয়েছে