ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যু এড়িয়ে যাচ্ছে আসিয়ান সম্মেলন!

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও জাতিগত নিধন চালাচ্ছে মিয়ানামার নিরাপত্তা বাহিনী। এ দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো জোট আসিয়ানের সদস্য। এ কারণে জোটটির চলমান ৩১তম সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সম্মেলন উপলক্ষে ঘোষণা পত্রের যে খসড়া প্রস্তুত করা হয়েছে। তাতে রোহিঙ্গা ইস্যুটি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের এ সম্মেলন শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, সম্মেলনের ঘোষণাপত্রে একটি অংশে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। একই সঙ্গে ফিলিপাইনে জঙ্গিগোষ্ঠী কর্তৃক ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া ও উত্তর রাখাইনে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের নির্যাতিত হওয়া, তাদের নিজ ঘরবাড়িতে পুনর্বাসন করার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে ওই ঘোষণাপত্রে। আর ঘোষণাপত্রের খসড়ায় ‘উত্তর রাখাইন’-এ ক্ষতিগ্রস্ত বলতে কাদের বোঝানো হয়েছে তাও সুনির্দিষ্ট করা হয়নি। সেখানকার বর্তমান অবস্থার বর্ণনাও উল্লেখ করা হয়নি। রোহিঙ্গাদের অবস্থার কোনো কথাও তুলে ধরা হয়নি। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিকভাবে আলোচনায় না আনার জন্য ইতিপূর্বে যে অনুরোধ জানিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতেই বিষয়টি এড়িয়ে যাচ্ছে আসিয়ান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
৩১ বার পঠিত হয়েছে