ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

সহনশীল হয়ে ঘুষ খাবেন

প্রতিনিধির নাম :

শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আপনারা ঘুষ খাবেন, তবে সহনশীল হয়ে খাবেন। কারণ, আমার সাহস নেই বলার যে, আপনারা ঘুষ খাবেন না। এটা অর্থহীন বলা হবে।’ ঢাকায় শিক্ষা ভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) সম্মেলন কক্ষে অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ আরও বলেন, ‘শুধু যে অফিসাররা চোর তা নয়, মন্ত্রীরাও চোর। আমি নিজেও চোর। এ জগতে এমনই হয়ে আসতেছে। সব জায়গায়ই এমনটা হচ্ছে। তাই সবাই মিলে এটি পরিবর্তন করতে হবে।’ পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরে কর্মকর্তাদের ভালো কাজ করার কথাও বলেন নাহিদ। শিক্ষামন্ত্রী অভিযোগ করে বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ঘুষের বিনিময়ে প্রতিবেদন দেন। তিনি বলেন, স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। তারা গিয়ে খেয়েদেয়ে খাম নিয়ে এসে রিপোর্ট দেন। বলেন, স্কুল ঠিক আছে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, সব কার্যক্রম ডিজিটাল হলে তা আরও কমে আসবে। ডিআইএ-এর পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব আহমেদ শামীম আল-রাজী, ডিআইএ-এর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
১৫ বার পঠিত হয়েছে