1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে স্বামী এখলাস খাঁ (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পরে একই সাপের দংশনে গুরুতর আহত তার স্ত্রী আলিনা খাতুনকে (২৮) খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন হাঠখোলা বাজার এলাকায় এঘটনা ঘটে। এখলাস খাঁ ও তার স্ত্রী আলিনা খাতুন যশোরের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকারবাসিন্দা।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে বেদে সম্প্রদায়ের একদল লোক সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন হাঠখোলা বাজার এলাকায় তাবু ফেলে বসবাস শুরু করেন। তাবুতে ঘুমন্ত অবস্থায় ভোর রাতে একটি বিষধর সাপ এখলাস ও তার স্ত্রী আলিনা খাতুনকে দংশন করে।

রাতে স্থানীয় ওজা ডেকে তাদেরকে ঝাড় ফুক করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ভোরে তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়। ভর্তির কিছু সময় পর এখলাস মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এরপর তার স্ত্রীকে অচেতন অবস্থায় সদর হাসপাতল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তারও মৃত্যু হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আবু শহীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষধর সাপের কামড়ে বেদে এখলাস খাঁর সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এরপর তার স্ত্রীকে খুলনায় নেয়ার পথে তারও মৃত্যু হয়েছে বলে লোকমুখে শুনেছি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews