ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু Logo যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান Logo কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের Logo বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ Logo স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সালমান-শিল্পা বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :

আবার বিপাকে পড়লেন বলিউড তারকা সালমান খান ও শিল্পা শেট্টি। তফশিলি জাতি-উপজাতিদের উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ করার জন্য এবার মামলা দায়ের হল তাদের বিরুদ্ধে।

মুম্বাইয়ের এক আদালতে এই মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে এই ঘটনায় কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং দিল্লি ও মুম্বাই পুলিশ কমিশনারের কাছ থেকে সাতদিনের মধ্যে জবাব তলব করেছে জাতীয় তফশিলি জাতি কমিশন। আপত্তিকর শব্দ ব্যবহারের জন্য অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জানতে চেয়েছে কমিশন। অভিযোগ, এক টিভি শোয়ে তফশিলি জাতি-উপজাতিদের উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেন সালমান ও শিল্পা।

সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-তে তার নাচের দক্ষতা বোঝাতে গিয়েই সালমান ওই শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ। পাশাপাশি, ঘরে তাকে কীরকম দেখতে লাগে তা বোঝাতে গিয়ে ওই একই শব্দ ব্যবহার করেন শিল্পা। অভিযোগ, ওই শব্দ প্রয়োগ করে তারকাদ্বয় সারা বিশ্বের বাল্মীকি সম্প্রদায়কে অপমান করেছেন।

উল্লেখ্য, শুক্রবারই জয়পুরের রাজমন্দির সিনেমা থিয়েটারের বাইরে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বাল্মীকি সম্প্রদায়ের প্রতিনিধিরা। পোড়ানো হয় সালমানের কুশপুতুলও।

তাদের ভাবাবেগে আঘাত করার জন্য সালমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বাল্মীকি সম্প্রদায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
৬ বার পঠিত হয়েছে