ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে : নসরুল হামিদ

প্রতিনিধির নাম :

দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুতের সুবিধা পাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে শেভরন আয়োজিত ‘স্টেক হোল্ডার ইভেন্ট’-এ কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গ্যাস অনুসন্ধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এলএনজি সরবরাহ, নতুন গ্যাস অনুসন্ধানের জন্য ১০৮টি কুপ খনন, প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজির ব্যবহার সম্প্রসারণ ইত্যাদি কার্যক্রম দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দিয়ে সরকার যে উন্নত বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছে তা পরিকল্পনা মাফিক এগুচ্ছে। ইতিমধ্যে ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। চর এলাকায় সোলার হোম সিস্টেম ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সরকার বিশেষ ভর্তুকি দেওয়ায় ৫২ লাখ সোলার হোম সিস্টেম স্থাপিত হয়েছে।

এ সময় শেভরনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নসরুল হামিদ বলেন, জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে সব অপারেটরদের সাথে নতুন নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট ও শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়ন। এ সময় শেভরন বাংলাদেশের নব নিযুক্ত প্রেসিডেন্ট নেইলি মেনজিসকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
৭ বার পঠিত হয়েছে