1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
সুপরিকল্পিত শহর হিসেবে উপহার দিতে চান কুমিল্লা ৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬-এ স্বর্ণসহ একাধিক পদক জয় ট্রাম্পের বাণিজ্য চুক্তিতে ভারতের কৃষির জন্য ঝুঁকি সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরে তিন নেতা বদলের পর রোববার ভোট দিচ্ছে থাইল্যান্ড প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিল যুক্তরাষ্ট্র বলের আঘাতে রক্তাক্ত স্টোকসের মুখ সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ

৯০ রানে শেষ বাংলাদেশ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

৫ম দিনের শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ বাঁচানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। চোটের কারণে গতদিনের ‘ঘাতক’ মরনে মরকেল না থাকলেও কাগিসো রাবাদার তোপে এই মুহূর্ত ধ্বংসস্তূপে পরিণত মুশফিক-বাহিনী। এর মধ্যেই ৮ উইকেট নেই তাদের। লাঞ্চের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম, প্রথম ইনিংসের হাফ-সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।
৩ উইকেট নিয়েছেন রাবাদা। অফ-স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে ফিরেছেন অধিনায়ক, করেছেন ১৬ রান। প্রথম স্লিপে মুশফিকের ক্যাচ নিয়েছেন হাশিম আমলা। ২ ওভার পরে শর্ট বল সামলাতে না পেরে ৯ রান করে ‘প্লেড অন’ মাহমুদউল্লাহ। এক ওভার পর আবারও রাবাদার আঘাত। এবারে স্টাম্পের বলে শট না খেলে এলবিডব্লিউর ফাঁদে পড়েছেন লিটন দাস। ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন রাবাদা।
কেশব মহারাজ এলবিডব্লিউ করেছেন সাব্বিরকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ৭৩ রান। উইকেটে আছেন মেহেদি হাসান মিরাজ ও শফিউল ইসলাম। বিশাল এক হারই চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews