ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

প্রতিনিধির নাম :

লাইফস্টাইল ডেস্ক: আমাদের অনেকের কাছেই চা একটি সাধারণ পানীয়ের চেয়েও বেশি কিছু। এক কাপ চা মানে আরাম, সতেজ সকাল, গল্প কিংবা আড্ডার সঙ্গী, মানসিক চাপ উপশমকারী এবং কখনও কখনও শক্তি বৃদ্ধিকারী। এভাবে কখন যে দিনে একাধিক কাপ চা খাওয়া হয়ে যায়, আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না। চায়ের উপকারিতা আছে, কিন্তু পুষ্টির ক্ষেত্রে অন্য সবকিছুর মতো এই পানীয় পানের ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে হবে।

কত কাপ চা নিরাপদ?

বেশিরভাগ স্বাস্থ্য বিশেষজ্ঞ একমত যে, দিনে দুই থেকে তিন কাপ নিয়মিত চা বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ সীমা। অ্যাসিডিটি, মাথাব্যথা বা ঘুমের ব্যাঘাতের ঝুঁকি ছাড়াই এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং শান্ত প্রভাব উপভোগ করার জন্য এই পরিমাণ যথেষ্ট। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ওঈগজ) অনুসারে, প্রতিদিন ক্যাফেইনের সর্বোচ্চ মাত্রা ৩০০ মিলিগ্রাম, যা প্রায় তিন থেকে চার কাপ চায়ের সমতুল্য। একবার চার বা তার বেশি কাপ অতিক্রম করতে শুরু করলে, ক্যাফেইনের পরিমাণ শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করতে পারে।

কেন অতিরিক্ত চা ক্ষতিকর হতে পারে

অতিরিক্ত চা পান করা আপনার সুস্থতার বিরুদ্ধে কাজ করতে পারে। অতিরিক্ত চা খেলে তা অ্যাসিডিটি এবং পেট ফাঁপার কারণ হতে পারে, বিশেষ করে যদি আপনি খালি পেটে পান করেন। ক্যাফেইন অস্থিরতা সৃষ্টি এবং ঘুমের মান খারাপ করতে পারে। কিছু গবেষণায় আরও বলা হয়েছে যে, অতিরিক্ত চা আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যা ইতিমধ্যেই যাদের আয়রনের পরিমাণ কম বা রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য আদর্শ নয়। চায়ের সঙ্গে অতিরিক্ত দুধ ও চিনি মেশানো থেকে বিরত থাকলে বেশি উপকার পাবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
১৭ বার পঠিত হয়েছে