ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

এতো বেশি বেতনে হাথুরুকে রাখবে না শ্রীলংকা

প্রতিনিধির নাম :

জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে চলে যেতে বলা হয়েছে- গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পর শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী হারিনন ফার্নান্দো বলেছেন তিনজন ‘আন্তর্জাতিক শীর্ষ ক্রিকেট কোচের’ মধ্য থেকে কাউকে বেছে নেয়ার কথা ভাবছে শ্রীলংকা।

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্যর্থতার পর নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ শেষেই হাথুরু এবং তার সহকারীদের বিদায় করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ফার্নান্দো বলেন, তিনজন শীর্ষ আন্তর্জাতিক কোচ হাথুরুর বদলি হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাথুরুর রাম উল্লেখ করে মন্ত্রী বলেন কোচের মাসিক পারিশ্রমিক চল্লিশ হাজার ডলার, অনেক বেশি। তিনি আরো বলেন, ‘আমরা যদি মাত্র ৩৫ শতাংশ ম্যাচ জিতি তবে এত বেশি পারিশ্রমিক দিয়ে কোচ রাখার কোন প্রয়োজন আমাদের নেই।’

ফার্নান্দো বলেন, আন্তর্জাতিক কোচরা মাসিক সতের হাজার পাঁচশ থেকে পঁচিশ হাজার ডলার বেতন চাচ্ছে। তবে তিনি তাদের নাম বলেননি। হাথুরু কম বেতনে থাকতে চাইলে থাকতে পারেন।

তিনি বলেন,‘ এখন আমরা যে বেতন দিচ্ছি তাতে আমরা দুইজন বিদেশী কোন পেতে পারি।’ ‘এই মুহূর্তে আমরা যে বেশি পরিমাণ বেতন দিচ্ছি অবশ্যই সেটা কমাতে হবে। তারা রাজি না হলে তারা চলে যেতে পারে।’ খবর বাসসের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
৩৪ বার পঠিত হয়েছে