ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

এনায়েতপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে অভিযোগ

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই শিশুকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানা এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে তার অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা শুক্রবার রাতে জানান, একই গ্রামের আমিরুল ইসলামের বৃদ্ধা মায়ের কাছে আরবি শিখতে যেত তার মেয়ে। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে আমিরুল ইসলামের ছেলে জোবায়ের তার শিশুকন্যাকে চকলেট কিনে দেয়ার লোভ দেখিয়ে ওই বাড়িতেই মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।
আহত অবস্থায় শিশুটি এসে স্বজনদের বিষয়টি জানায়। কিন্তু মানসম্মানের ভয়ে পরিবারের লোকজন বিষয়টি গোপন রাখার চেষ্টা করে। শুক্রবার বিকেলে শিশুর গোপনাঙ্গ থেকে রক্ত ঝরলে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল আহম্মেদ জানান, শিশুটির প্রস্রাবের রাস্তা বন্ধ আছে, তলপেটেও ব্যাথা রয়েছে। তাকে চিকিৎসা করা হচ্ছে।
হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্টার ডা. ফারহানার উদ্বৃতি দিয়ে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যৌন হয়রানির বিষয়টা প্রতীয়মান হয়েছে। শনিবার মেডিকেল বোর্ড বসিয়ে পরীক্ষার পর বিষয়টি জানা যাবে।
সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, আমরা হাসপাতালে গিয়ে মেয়েটির শারীরিক অবস্থার খবর নিয়েছি। বিষয়টি এনায়েতপুর থানাকে অবহিত করা হয়েছে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সদর থানার ওসি আমাদের বিষয়টি জানিয়েছেন। তার আগে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শনিবার সকালে মামলা দায়ের হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে