ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এবার গুগল ফটোসে যুক্ত হলো এআই ফিচার

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   এআই আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে। সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এআই। এবার গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই ফিচার। ছবি এডিট করা হবে আরও সহজ ও আকর্ষণীয়। গুগল ফটোস অ্যাপে এসেছে একাধিক এআই পাওয়ারড ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের ধারণায় উল্লেখযোগ্য বদল আনবে।

গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এ বার সরাসরি ফটোসে অ্যাপে যুক্ত হয়েছে। প্রায়ই আমরা দেখি, ছবি তোলার সময় কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে ফেলেছে। আগে এমন ছবি ঠিক করতে হতো বড় সফটওয়্যারে। এখন গুগল ফটোসেই তা করা যাবে।

এখন শুধু বলুন, ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’। এআই নিজে থেকেই ছবিটিকে প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে। এই ফিচারের ফলে ব্যবহারকারী এখন কয়েক সেকেন্ডে ছবিকে নিখুঁত করে তুলতে পারবেন। নতুন করে ছবি তোলার দরকার পড়বে না।

ফলে পারিবারিক ছবি, ট্রিপ বা বিশেষ দিনের ছবিকে এখন সহজেই করা যাবে পারফেক্ট। গুগলের জনপ্রিয় ইমেজ জেনারেটর ন্যানো বানানা এখন গুগল ফটোসে। এআই কয়েক মুহূর্তে সেই ছবিকে নতুন স্টাইলে সাজিয়ে দেবে। এর সুবিধা হলো কোনো আলাদা সফটওয়্যার বা ডিজাইন স্কিল ছাড়াই সাধারণ ছবি থেকে তৈরি করুন ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট।

এছাড়া আইওএস ব্যবহারকারীদের জন্য গুগল এনেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং। এখন আপনি মুখে কম্যান্ড দিলেই এআই ছবি এডিট করে দেবে। এর পাশাপাশি নতুন ফটো এডিটর ইন্টারফেস আনা হয়েছে। যেখানে টাচ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে। ফলে যারা এডিটিংয়ে অভ্যস্ত নন, তারাও সহজেই ছবিকে নিজের মতো করে সাজাতে পারবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
৩৭ বার পঠিত হয়েছে