ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

চোখ রাঙাচ্ছে কোলেস্টেরল-ডায়াবেটিস, যে উপায়ে রান্নায় তেল কমাবেন

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    বর্তমানে বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সচেতন। নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখতে তৎপর। শরীরে ওজন যেন না বাড়ে, কোলেস্টেরল-সুগার যেন বশে থাকে, সেই চেষ্টাই করে চলেন সর্বক্ষণ। তবে মনে রাখতে হবে, সুস্বাস্থ্য বজায় রাখতে প্রথমেই বদল আনতে হবে রান্নাঘরে। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি ও দানাশস্যের পরিমাণ বাড়াতে হবে এবং রান্নায় কমাতে হবে তেলের পরিমাণ।

চলুন জেনে নেওয়া যাক, কোন উপায়ে এবং কীভাবে রান্নায় তেলের ব্যবহার কমাবেন—

প্রথমতো তেলের জার থেকে কড়াইতে সরাসরি তেল ঢালবেন না। এতে তেল বেশি ব্যবহার হয়। তাই একটা চামচ ব্যবহার করুন। মেপে মেপে তেল ব্যবহার করুন। আর সবসময়ে কষিয়েই রান্না করতে হবে, এমন কোনো নিয়ম নেই। শাকসবজি হোক কিংবা মাংস— তেল দিয়ে রান্না করার আগে ভাপিয়ে নিন। ভাজার আগে ভাপিয়ে নিলে তেল কম লাগে। এতে খাবারের পুষ্টিগুণ ও স্বাদ অটুট থাকে।

এ ছাড়া কম তেলে রান্না করতে হলে সঠিক পাত্রও বেছে নেওয়া দরকার। ননস্টিকের প্যান ব্যবহার করলে কম তেলেই সুস্বাদু পদ রান্না করা যায়। কয়েক ফোঁটা তেলে ভাজাভুজি রান্না করতে হলে এয়ার ফায়ার বেছে নিতে পারেন। এতে মুখরোচক খাবার তেল ছাড়াই খেতে পারবেন।

দ্বিতীয়ত মাছ কিংবা মাংস রান্নার আগে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা খাবার দ্রুত রান্না হয়ে যায়। এর পাশাপাশি তেলও কম লাগে। ম্যারিনেশনের সময়ে ১ চামচ তেল ব্যবহার করলেই কাজ চলে যায়। এ ছাড়া ম্যারিনেশনে দই ব্যবহার করতে পারেন। তাহলে আর তেল দরকার পড়বে না।

আবার ঢাকা দিয়ে এবং আঁচ কমিয়ে রান্না করুন। আঁচ কমিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ অটুট থাকে। আর ঢাকা দিয়ে রান্না করলে কম তেলেও সুস্বাদু খাবার তৈরি করা সম্ভব। বরং উচ্চ তাপমাত্রায় খাবারের পুষ্টি নষ্ট হয়ে যায়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
৫ বার পঠিত হয়েছে