ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে হিমশিম খাচ্ছে ইন্দোনেশিয়া Logo অস্ট্রেলিয়াকে ২৭৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের Logo আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল Logo কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’এর উদ্বোধন করলেন এমপি হিলালী Logo দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের দাবি হিজবুল্লাহর Logo নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত, আহত ৫ Logo প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু

টেস্ট সিরিজ থেকে বিয়ের জন্য সরে দাঁড়ালেন ভুবনেশ্বর

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক: একদিন আগে শেষ হওয়া ইডেন টেস্টে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটিতে সফরকারীদের সব উইকেটই লুফে নেন পেসাররা (১৭টি)। ভুবনেশ্বর কুমার নিয়েছেন ৮ উইকেটে। দুই ইনিংসে ৪টি করে। তাতে শেষ দিনে রোমাঞ্চ জাগিয়ে ড্র হওয়া ম্যাচে নায়ক ভুবনেশ্বর। তবে সিরিজের বাকী দুই টেস্টে দেখা যাবে না তাকে। বিয়ে করতে যাচ্ছেন, তাই টেস্ট সিরিজ থেকে নিয়েজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় পেসার। মাত্র দুদিন পরই বিয়ের পিঁড়িতে বসবেন ভুবনেশ্বর। ২৭ বছর বয়সী বৃহস্পতিবার নতুন জীবন শুরু করবেন। তাই নিজেকে সরিয়ে নিয়েছেন বাকী দুই টেস্ট থেকে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। এদিকে ভুবনেশ্বরের সঙ্গে দ্বিতীয় টেস্টে থাকবেন না শিখর ধাওয়ানও। তার কারণও ব্যাক্তিগত। তবে তৃতীয় টেস্টেই ফিরবেন ধাওয়ান। এদিকে ভুবনেশ্বরের বিকল্প হিসেব ভারতীয় দলে ঢাক পেয়েছেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ পারফর্ম করেছেন তিনি। মিডল অর্ডারে তার ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বোলিংটাও দারুণ কার্যকর। এদিকে শিখর ধাওয়ানের জায়গায় দলে ঢুকেছেন মুরালি বিজয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
১০ বার পঠিত হয়েছে