ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

ঠাকুরগাঁওয়ে মাঠ রক্ষায় খেলোয়াড়দের মানববন্ধন প্রতিবাদ-সমাবেশ

প্রতিনিধির নাম :

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: “মাঠ বাঁচাও, ক্রিকেট বাঁচাও” এই স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা। গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও জেলার সকল ক্রিকেট খেলোয়াড় ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, একটি সংগঠনের উদ্যোগে আগামী ২১ ডিসেম্বর শনিবার ব্যান্ড শিল্পীদের, শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে এক বিশাল কনসার্টের আয়োজন করা হয়েছে। কিন্তু এমন সময় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের ক্রিকেট খেলোয়াড়রা আগামী ঢাকা ১ম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন লীগের জন্য নিজেদের শেষ প্রস্তুতি নিতে চলেছে। সেই সাথে ঠাকুরগাঁও জেলা অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের চুড়ান্ত প্রস্তুতিও চলমান।

চলমান এই সময়ে স্টেডিয়ামে এমন অনুষ্ঠান আয়োজন হলে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে। যা খেলোয়াড়দের চরম ক্ষতির মুখে ফেলবে। এবং পরবর্তীতে মাঠ প্রস্তুত হতে অনেক অর্থ ব্যায় হবে। তাই সকল ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে স্টেডিয়াম মাঠে কনসার্ট বন্ধ করে স্থান পরিবর্তন করার দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ক্রিকেটার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। ক্ষয়ক্ষতির বিষয়টি মাথায় রেখে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি স্থানান্তর করা হবে বলে, জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
৬ বার পঠিত হয়েছে