ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

থার্টি ফাস্ট নাইটে গান বাজনা-আতশবাজি নিষেধ: এস এম আবু দারদা

প্রতিনিধির নাম :

রাজবাড়ী প্রতিনিধি: একে আজাদ,রাজবাড়ী: থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস উড়ানো নিষেধ বলে জানিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। তিনি বলেন,থার্টি-ফার্স্ট নাইটে আমরা ফানুস উড়াতে নিষেধ করেছি। আতশবাজি ফোটানোও নিষেধ করেছি। এবারের ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে থার্টি ফার্স্ট নাইটে কোনো উন্মুক্ত স্থান বা বাড়ির ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও যেকোনো ধরনের ডিজেপার্টি নিষিদ্ধ থাকবে। সোমবার পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,নিষেধাজ্ঞার আওতায় থার্টি ফার্স্ট নাইটের অংশ হিসেবে কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত,অনুষ্ঠান,আতশবাজি,গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। একইভাবে ইনডোরে কোনো আয়োজন করলে আমাদের অনুমতি নিতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ,পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি একে আজাদ,উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান ও বিভিন্ন সরকারী-বে-সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১২ বার পঠিত হয়েছে