ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

নববধূকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় এক নবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জনতা গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বসরী (১৮) উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া এলাকার আলী আকবরের মেয়ে।
এ ঘটনায় আটক দিল মোহাম্মদ (৩০) একই ইউনিয়নের ছোট ইনানী এলাকার বাসিন্দা। তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
নিহত গৃহবধূর পরিবারের লোকজন জানায়, দেড় মাস আগে দিল মোহাম্মদের সঙ্গে রাবেয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। গত বুধবার উখিয়ার চৌধুরীপাড়ায় ফুফুর বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন রাবেয়া।
গতকাল সন্ধ্যায় সেই বাড়ির কক্ষে রাবেয়াকে কুপিয়ে খুন করা হয়। পরে পালিয়ে যাওয়ার সময় দিল মোহাম্মদকে আটক করে প্রতিবেশীরা পুলিশে দেয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মৃতদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিল মোহাম্মদ স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে