ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

পণ্য পরিবহন বন্ধ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বৈঠক

প্রতিনিধির নাম :

ভোর থেকে বাস ও পণ্য পরিবহনে কর্মবিরতি শুরুর পর সারা দেশে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনালে কোনো পণ্য পরিবহন চলছে না। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ বুধবার রাতে বৈঠকে বসছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান বৈঠকের কথা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, রাত আটটা থেকে ১০টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় ​এ বৈঠক হবে। বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি, হলে আপনা​দের জানানো হবে।’

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ নয় দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তাঁরা নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
৪৪ বার পঠিত হয়েছে