ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: তিতুমীর Logo প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার Logo পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর Logo সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর Logo ১৩ সংখ্যা নিয়ে নানা অন্ধবিশ্বাস Logo চার দশকে সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন, উদ্বেগ বিজ্ঞানীদের Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভা অনুষ্ঠিত Logo হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

পাকিস্তানকে ১৭ গোল দিয়ে সেমিতে বাংলাদেশের মেয়েরা

প্রতিনিধির নাম :

অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৭ গোল দিয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। লাল-সবুজ দলের বিপক্ষে কোনও গোল করতে পারেনি পাকিস্তান।

খেলার প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে থেকে বাংলাদেশ। এসময় মোছাম্মত সিরাত জাহান স্বপ্না ৪টি, মার্জিয়া ৩ এবং শিউলি আজিম গোল করেন একটি করে।

দ্বিতীয়ার্ধেও মার্জিয়াদের দমাতে পারেনি পাকিস্তানের কিশোরীরা। একে একে আরও নয়টি গোল করে বাংলাদেশ। স্বপ্না আরও ৩টি, মার্জিয়া একটি, শিউলি আজিম একটি গোল করেন। আঁখি খাতুন, মিশরাত জাহান, তহুরা খাতুন ও কৃষ্ণা রানী করেন একটি করে গোল।

গোলবার লক্ষ্য করে নেওয়া মোট ২৫টি শটের মধ্যে বাংলাদেশের মেয়েরা কাজে লাগাতে পেরেছে ১৭টি শট।

সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট এবারও লাল-সবুজ দলের গ্রুপসঙ্গী ছিল নেপাল ও পাকিস্তান। দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের সামনে শুধু নেপাল। আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর আগে গত মাসে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
৩ বার পঠিত হয়েছে