ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

পাবনায় প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রেমিক

প্রতিনিধির নাম :

পাবনা: পাবনার বেড়ায় প্রেম ঘটিত কারণে প্রেমিকার বাবাকে কুপিয়ে হত্যা করে প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক। এ ঘটনায় আহত হয়েছেন হাসনা বেগম নামের এক নারী।

নিহত ব্যাক্তির নাম মোয়াজ্জেন শেখ ওরফে মজ্জুন (৪৫)। তিনি রিকশা ছিলেন।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতককে আটকের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছে।

ওসি আরো জানান, আহত নারীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সবুজকে আটক ও মেয়েটিকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
বেড়া মডেল থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, বেড়া থানার দাসপাড়া গ্রামের মোয়াজ্জেন ওরফে মজ্জুন শেখের বড় মেয়েকে তারই এক আত্মীয় এবং একই বাড়িতে বসবাসরত আসান শেখের ছেলে সবুজ বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। তিন দিন আগে সবুজ প্রকাশ্যে মোয়াজ্জেন শেখকে এ নিয়ে বাড়া বাড়ি না করার জন্য হুমকি দেয়।

এর জের ধরে মঙ্গলবার সকালে সবুজ মোয়াজ্জেন শেখের বড় মেয়েকে হাত ধরে নিয়ে যাবার সময় মোয়াজ্জেন শেখ বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় সবুজ ধারালো অস্ত্র দিয়ে মোয়াজ্জেন সেখকে বুকে পিঠে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার আত্মীয় হাসনা বেগমকেও আঘাত করে সবুজ। এ ঘটনার পর সবুজ মেয়েটির অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে পালিয়ে গেছে। নিহত মোয়াজ্জেন শেখ ওই গ্রামের আকবর শেখের ছেলে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭
২৭ বার পঠিত হয়েছে