ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বড় ব্যবধানে জয় মোহামেডানের,তামিমের সেঞ্চুরি

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দুই ম্যাচে গুলশানের বিপক্ষে ২২ ও রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১৪ রানের ইনিংস খেলেন তামিম। তবে, আসরের তৃতীয় রাউন্ডে এসে শতকের দেখা পেলেন মোহামেডানের এই ওপেনার। পারটেক্সের বিপক্ষে খেলেছেন ১২৫ রানের হার না মানা এক ইনিংস।  লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি।

রোববার (৯ মার্চ) বিকেএসপির ৪নং গ্রাউন্ডে মোহামেডানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স অধিনায়ক সাব্বির রহমান।

আগে ব্যাট করে পারটেক্সের দেয়া ২১৯ রানের টার্গেটে খেলতে নেমে তামিমের ব্যাটে ঝড়ো শুরু পায় মোহামেডান। ৬৪ বল থেকে তুলে নেন ফিফটি। এরপর মুশফিকুর রহিমের সাথে তৃতীয় উইকেটে ১২২ রানের অনবদ্য এক জুটিতে দলকে ৭ উইকেটে বড় জয় এনে দেন তামিম।

১০৩ বলে তুলে নেন সেঞ্চুরি। ১১২ বলে ১২৫ রানের ইনিংসে ৫ ছক্কার পাশাপাশি ১১ দৃষ্টিনন্দন চার আসে তামিমের ব্যাটে।

অপরদিকে, বিকেএসপিতে আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে আবাহনী। আগে ব্যাট করে রূপগঞ্জের করা ২৬০ রানের জবাবে ৬ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় গেল আসরের শিরোপাজয়ীরা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
৪ বার পঠিত হয়েছে