1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
কৃষকদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: কুমিল্লায় কৃষিমন্ত্রী লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীর প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৪পরিবারের মাঝে গরু,ছাগল, ভ্যানগাড়িসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূরসোনাপুর গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সদস্য শাহাদাত হোসেন সোহরাওয়ার্দী। এ সময় ছাগল ২০টি, সেলাইমেশিন ২টি, গরু ২টি, ডেউটিন ৯ বান, ভ্যানগাড়ি ১টি, নগদ ৩০ হাজার টাকা ও মুরগির বাচ্চা ১০০টি বিতরণ করা হয়।

উল্লেখ্য,ফাউন্ডেশনের সাথে একসাথে ভাল বিনোদন, ভাল আশা এবং একটি ভাল ভবিষ্যত স্লোগানে জাপান প্রবাসী বাংলাদেশীদের এবং জাপানিজদের সমন্বয়ে গঠিত রেজিস্ট্রার্ড সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন জাপান। বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের উদ্দেশ্য হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও জাপানের জনগণকে অর্থনৈতিক ও শারীরিক সহায়তা প্রদান করা এবং উভয় দেশের সীমানা ও ক্ষেত্র অতিক্রম করে বিভিন্ন কোণ থেকে সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে অবদান রাখা। বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ় করা এবং দৈনন্দিন জীবন, কল্যাণ, শিক্ষা, চিকিৎসা সেবা, পরিবেশ, দুর্যোগ,কৃষি,পশুপালন, ছোট ব্যবসার পুঁজি দান, এবং অর্থনীতির মতো ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে উভয় দেশের টেকসই উন্নয়নে অবদান রাখা এবং সাহায্য সহযোগিতা করা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews