ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

বিপিএল সম্প্রচার করবে পাকিস্তানি জিও সুপার চ্যানেল

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিপিএলের প্রথম চার ম্যাচ। এ ম্যাচগুলো কেবল বাংলাদেশেই মাছরাঙ্গা ও গাজি টিভি এর পর্দায় সম্প্রচারিত হচ্ছিল। এবার আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে বিপিএল ২০১৭ সম্প্রচার করার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার।

পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী দর্শকদের জন্য উন্মুক্ত হলো বিপিএল এর দুয়ার।

বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় নাসিরবাহিনী।

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিবের ঢাকা ডাইনামাইটস। এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স।

অন্যদিকে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারে , রাজশাহী কিংস পাঁচে ও খুলনা টাইটান্স ছয়ে অবস্থান করছে। এখনও কোনো ম্যাচ খেলেনি সৌম্যর দল চিটাগাং ভাইকিংস।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
৩৩ বার পঠিত হয়েছে