ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

রংপুরের এভাবে ছিটকে পড়ার কারণ তাহলে এই

প্রতিনিধির নাম :

শুরুটা বাজে হলেও রংপুর রাইডার্স ঘুরে দাঁড়িয়েছিল দুর্দান্তভাবে। টানা ছয় ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ষষ্ঠ বিপিএলের প্লে-অফে উঠেছিল বর্তমান চ্যাম্পিয়ন দলটি। কিন্তু বাদ পড়তে হলো দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারের পর কাল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারও হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল।

অথচ দলে ক্রিস গেইল, রিলে রুশো, রবি বোপারার মতো বিশ্বখ্যাত টি-টোয়েন্টি ক্রিকেটার। এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটারও খেলেছেন তাদের হয়ে। কিন্তু ফাইনালে যাওয়া হলো না বিগ বাজেটের দলটির। কারণ জানতে চাইলে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন, তার দলে একজন বিগহিটার অলরাউন্ডারের অভাব ছিল। যে কিনা ছয়, সাত নম্বরে ব্যাটিং করতে নেমে দ্রুত গতিতে রান তুলতে পারতেন। মাশরাফির মতে, এই অভাবটাই তাদের ভালো করতে দেয়নি।

কাল ম্যাচ শেষে রংপুর অধিনায়ক বলেন, ‘টিম ব্যালেন্সের জায়গায় সব সময়ই অভাব ছিল। সেটা শুরু থেকেই। আগের বছরও ছিল। সেবার আপনারা দেখেছেন সোহাগ গাজী, জিয়াউর রহমান ওপেন করেছে। আমি তিনে খেলেছি। একই সমস্যা এবারও হয়েছে। অন্যান্য টিমে আফ্রিদি, থিসারা সাতে-আটে নেমেছে, আমাদের সেই সুযোগ নেই। আমাদের সাতে-আটে আমি, ফরহাদ রেজা খেলেছি। এটা বড় একটা গ্যাপ।’

মাশরাফি বলেন, ‘যতক্ষণ এবি (ডি ভিলিয়ার্স) হেলস ছিল ততক্ষণ আমরা ম্যানেজ করতে পেরেছি। প্রথম দিকের ব্যাটসম্যানদের দিয়েই তখন রান হয়ে যেতো। কিন্তু ওরা চলে যাওয়ার পর সমস্যা হয়েছে। বিদেশি একজন অলরাউন্ডার যদি থাকতো তাহলে সুবিধা হতো। যেমন (ডোয়াইন) ব্রাভো বা (আন্দ্রে) রাসেল। ওদের বোলিং টপ কোয়ালিটি, ব্যাটিংও।’

দলের স্পিনাররাও প্রত্যাশা মতো পারফরর্ম করতে পারেননি মনে করছেন মাশরাফি, ‘আরেকটা বিষয়, আমাদের স্পিন বিভাগ আমাদের সেরা সাফল্য এনে দিতে পারেনি। অন্যান্য টিমে স্পিনাররা দারুণ করেছে। আমাদের পেস বোলিং আক্রমণ নিয়ে আমরা এগিয়েছি। অন্যান্য দলে স্পিনাররা এ ধরণের উইকেটে অনেক কিছু করেছে। আমাদের হয়নি। যেটা আমাদের বড় ঘাটতি ছিল।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
৯ বার পঠিত হয়েছে