ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo আত-তানযীল ইনস্টিটিউট চট্টগ্রামে সীরাত অলিম্পিয়াড ছোটদের হৃদয়ে নবীপ্রেম প্রতিপাদ্যে প্রাণবন্ত আয়োজন ২০২৬  Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর

রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত

প্রতিনিধির নাম :

অ্যান্টিগা টেস্টে টপ অর্ডারের ব্যর্থতার পর আজিঙ্কা রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। প্রথম দিনের খেলা শেষে ৬৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে সফরকারীরা। রবীন্দ্র জাদেজা ৩ ও ঋষভ পান্ত ২০ রানে অপরাজিত আছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানদের। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আগারওয়াল। রোচের ওভারের শেষ বলে চতেশ্বর পূজারাও একই জায়গায় ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। ১১ বল পরে অধিনায়ক বিরাট কোহলিকে ৯ রানে শামার ব্রুকসের ক্যাচ বানান গ্যাব্রিয়েল।

চতুর্থ উইকেটে জুটি বাঁধেন রাহুল ও রাহানে। দুই ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটে প্রথম সেশন কোনোমতে কাটিয়ে দেয় ভারত। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতেই আবার উইকেট হারায় সফরকারীরা। থিতু হয়েও ৪৪ রান করে সাজঘরে ফেরেন রাহুল।

পঞ্চম উইকেটে হনুমা বিহারী ও রাহানে ৮২ রান যোগ করেন। ৩২ রানে তাকে ফিরিয়ে দেন রোচ। রাহানেও টেকেননি বেশিক্ষণ। ৮১ রানে তাকে বোল্ড করেন গ্যাব্রিয়েল। রাহানের বিদায়ের পরপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ। হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯
১৭ বার পঠিত হয়েছে