1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নির্মাণ শ্রমিক হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেফতার ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

নেইমারের ফিটনেস নিয়ে চিন্তিত তিতে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

নেইমারের সাম্প্রতিক ইনজুরি নিয়ে দারুণ দুঃশ্চিন্তায় পড়েছেন ব্রাজিলের প্রধান কোচ তিতে। গত ফেব্রুয়ারিতে মেটাটারসেল ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বুধবার স্ট্রাসবার্গের বিপক্ষে কোপা ডি ফ্রান্সে খেলতে নেমে আবারো একই ইনজুরিতে আক্রান্ত হন নেইমার।

গত বছর এই ইনজুরির কারণে প্রায় তিন মাস তিনি বিশ্রামে ছিলেন। প্রাথমিক পরীক্ষায় ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের পায়ে কিছু সমস্যা ধরা পড়েছে। তবে কতদিন এজন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে এ সম্পর্কে এখনো নিশ্চিত করে পিএসজির পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে এই সময় যেন দীর্ঘ না হয় এমনটাই আশা করছেন তিতে।

গতকাল কোপা আমেরিবার ড্র অনুষ্ঠানে তিতে বলেন, অবশ্যই আমি নেইমারকে নিয়ে চিন্তিত। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া, ভেনিজুয়েলা ও পেরু। তিতে বলেন, ‘আমি গণমাধ্যম দেখছি, আমার কাছেও একই তথ্য আছে। সঠিক স্ক্যান রিপোর্ট পেতে তিনদিন সময় লাগবে।’

নেইমারকে নিয়ে তিতে চিন্তিত থাকলেও ভিনসিয়াস জুনিয়রের ফর্ম ব্রাজিল বসকে স্বস্তি দিতেই পারে। টিনএজার এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের হয়ে জিরোনার বিপক্ষে কোপা ডেল রে’তে ৪-২ গোলের জয়ে আবারো নিজেকে প্রমান করেছেন। তিতে জানিয়েছেন ফ্ল্যামেনগোর সাবেক এই তরুনের জন্য ব্রাজিলের কোপার দলের জায়গা এখনো খোলা আছে। শেষ ছয়টি ম্যাচ থেকে আমাদের কাছে এখন ১৪জন খেলোয়াড় রয়েছে। যাদের এখনো ব্রাজিলের জার্সি গায়ে পড়ার সৌভাগ্য হয়নি। সে কারনেই সবারই সমান সুযোগ রয়েছে। আমি যখন সুযোগের কথা বলি তখন আমি সবসময়ই একটি কথাই বলি, এটা কোন পরীক্ষা নয়। পরীক্ষা তাদের জন্য যাদের কোন গুন নেই, সুযোগ তাদের জন্য যাদের গুন আছে। ভিনসিয়াস এমন একজন খেলোয়াড় যার সুযোগ আছে। শেষ মুহূর্ত পর্যন্ত ব্রাজিলে দরজা খোলা আছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews