ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

রুনা লায়লা-শাওন সেরা করদাতা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেরা করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তারা। ২০১৬-১৭ করবর্ষে গায়ক-গায়িকা ও অভিনয়শিল্পী বিভাগে সেরা করদাতা হয়েছেন যথাক্রমে রুনা লায়লা ও মেহের আফরোজ শাওন।

বিভিন্ন পেশাজীবীদের মধ্য থেকে সেরা করদাতাদের চিহ্নিত করে সম্প্রতি গেজেট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবি আর)। করদাতাদের উৎসাহিত করতে সুনির্দিষ্টভাবে সেরা করদাতা চিহ্নিত করে তাদের ট্যাক্সকার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। প্রতি ক্যাটাগরিতে তিনজনকে দেওয়া হচ্ছে কার্ড।
গতকাল ফেসবুকে শাওন জানান, ট্যাক্সকার্ডের প্রয়োজনীয় কাগজপত্রের জন্য সম্প্রতি তার বাসায় এসেছিলেন কয়েকজন কর্মকর্তা।
এদিকে অভিনয়শিল্পীদের তালিকায় শাওনের পরের অবস্থানে আছেন চিত্রনায়ক শাকিব খান ও ছোটপর্দার অভিনেতা জাহিদ হাসান। আগের বছর একই বিভাগে শীর্ষ অবস্থানে ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অভিনেতা আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।
গায়ক-গায়িকাদের মধ্যে রুনা লায়লার পরের অবস্থানে রয়েছেন এস ডি রুবেল ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আগেরবার রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহীন সামাদ সেরা করদাতা হন। কর প্রদানের ক্ষেত্রে শোবিজ তারকাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি বেশ ইতিবাচক বলে মনে করছেন সবাই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭
২১ বার পঠিত হয়েছে