ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স Logo স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার Logo প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন Logo প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে : পররাষ্ট্র সচিব Logo সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ Logo গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী Logo শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

বড়াইগ্রামে মৃত্যুর ৪ মাস পর আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন

প্রতিনিধির নাম :

নাটোরের বড়াইগ্রামে মারা যাওয়ার চার মাস পর কবর থেকে শেখ ইয়াকুব আলী হীরা (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশ বড়াইগ্রাম পৌরসভার রয়না কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে। এ সময় সেখানে জেলা প্রশাসকের দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মর্তুজা খান উপস্থিত ছিলেন। হীরা রয়না গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে মুন্নাফের ছেলে। মৃত্যুর আগে তিনি বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবীব জানান, গত ১৭ জুন শেখ ইয়াকুব আলী হীরা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। কিন্তু পরবর্তীতে তার মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দেয়ায় গত ২৯ আগস্ট নিহতের প্রথম পক্ষের মেয়ে ঈশিতা ইয়াসমিন বাদী হয়ে তার বাবাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে আদালতে মামলা দায়ের করেন। মামলায় হীরার ছোট স্ত্রী জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা, শ্বশুর কুষ্টিয়া ভেড়ামারার রেজাউল করিম, শাশুড়ি আঞ্জুমান বেগম ও শ্যালক রকিকে আসামি করা হয়। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ইয়াকুব আলী হীরার লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
৬ বার পঠিত হয়েছে