1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

বিরোধের জেরে শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।

তিনি ওই উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সাথে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে গিয়ে দেখে তার বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ অবৈধভাবে চাষ করছে। মামলা চলমান থাকায় তিনি প্রতিপক্ষকে জমিতে চাষ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এই নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এলোপাথারি লাঠিপেটা ও কিল-ঘুষির পর পদদলিত করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধা করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। থানায় মামলা হলে প্রতিপক্ষদের আইনের আওতায় আনা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews