ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১,১০,৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী Logo আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী Logo হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিরোধের জেরে শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধির নাম :

জমিজমা নিয়ে বিরোধের জেরে পাবনার আটঘরিয়ায় আশরাফ আলী (৪৫) নামের এক শিক্ষক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী উপজেলার একদন্ত ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।

তিনি ওই উপজেলার ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।নিহত আশরাফ আলীর ছেলে হোসাইন জানান, জমি নিয়ে প্রতিবেশী আফজাল হোসেনের সাথে তার বাবার বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকালে বাড়ির পাশে মাঠে গিয়ে দেখে তার বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ অবৈধভাবে চাষ করছে। মামলা চলমান থাকায় তিনি প্রতিপক্ষকে জমিতে চাষ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এই নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন এলোপাথারি লাঠিপেটা ও কিল-ঘুষির পর পদদলিত করে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে নিহতের স্বজন ও স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধা করে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত বলা যাবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। থানায় মামলা হলে প্রতিপক্ষদের আইনের আওতায় আনা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
৪৬ বার পঠিত হয়েছে