ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাভার–আশুলিয়ার কর্মজীবী নারীদের নিরাপত্তায় প্রয়োজন কার্যকর উদ্যোগ Logo বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নে গুরুত্বারোপ রাষ্ট্রপতির Logo ২০৩১ সালের মধ্যে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান: প্রধানমন্ত্রী Logo গাজায় ইসরাইলি হামলা-গুলিতে নিহত ৪, খাদ্যবাহী গাড়িতে ড্রোন হামলা Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

যুবলীগের দশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রতিনিধির নাম :

স্টাফ রিপোর্টার : ঢাকা-বরিশাল মহাড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

এরপূর্বে রবিবার দিবাগত রাতে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাবেলসহ নামোল্লেখিত ১০ জন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
৫০ বার পঠিত হয়েছে