ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

অভিমানে বাড়ি ছাড়ার পাঁচদিন পর নদীতে যুবকের লাশ

প্রতিনিধির নাম :

বাবার সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে যাওয়ার পাঁচদিন পর সাতক্ষীরার সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইছামতি নদীর হাড়দ্দাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওবায়দুল সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের অদুদ গাজীর ছেলে ও খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র। ওবায়দুলের বড় ভাই অলিউল ইসলাম বলেন, ‘গত ১৮ ডিসেম্বর বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যায় ওবায়দুল। আজ (শনিবার) স্থানীয়দের কাছে খবর পেয়ে হাড়দ্দাহ এসে দেখি সে মারা গেছে।’ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরের ভিত্তিতে ইছামতি নদী থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের বড় ভাই মরদেহ শনাক্ত করেছে। মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
২২ বার পঠিত হয়েছে