ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন Logo সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চান্দিনায় তারুণ্য মেলা-২০২৫ উদযাপন

প্রতিনিধির নাম :

কুমিল্লা ব্যুরো চীফ : জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতীক ‘৩৬ জুলাই’কে সবার মাঝে তুলে ধরতে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুবিধাজনক সময়ে ‘তারুণ্য মেলা’ আয়োজন করার নির্দেশ দিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ জানুয়ারি ২০২৫ইং (সোমবার) বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিন দিন ব্যাপী তারুণ্য মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।

তারুণ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজিয়া হোসেন বলেন, ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে হবে তারুণ্যদের। আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলবো।

বিশেষ অতিথির বক্তব্যে চান্দিনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান বলেন, তরুণদের অনেক রক্তের বিনিময়ে আজকের এই তারুণ্যের উৎসব। তারুণ্যের উৎসব-২০২৫ এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা।

প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোসাঃ নাসিমা আক্তার, মোসাঃ মনোয়ারা বেগম, নিলুফা আক্তার, জীবন কৃষ্ণ দাস, রেজাউল করিম খান, মোঃ আনোয়ার হোসেন, সরকারি শিক্ষক মোকসুদুর রহমান, মোঃ মিজানুর রহমান, প্রণয় বিশ্বাস, নয়ন কান্তি পাল, সুমি সাহা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ডাঃ রুহুল আমিন ভূঁইয়া, মোঃ সফিকুল ইসলাম মেম্বার, ডাঃ মোঃ বাদল, বিএনপি নেতা মোঃ সফিক, মোঃ সেলিম রানা, এলডিপি নেতা মোঃ জামাল সরকার সহ বিদ্যালয়ের কর্মকতা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদযাপন শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং তারুণ্য উৎসবের মেলার স্টল ও বিদ্যালয়ের গ্রন্থাগার পরিদর্শন করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজিহা হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ইকবাল হাসান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
১৬ বার পঠিত হয়েছে