ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

ইমামের আক্ষেপ, ভালো অবস্থানে পাকিস্তান

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক:   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও  আফসোসে পুড়লেন ওপেনার ইমাম উল হক। মাত্র ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি তিন অঙ্কের মাইলফলক।

লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে পাকিস্তান। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ইমাম উল হক। ১৫৩ বলে ৭ চার আর ১ ছক্কায় ৯৩ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। আবদুল্লাহ শফিককে (২) এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠেন শান মাসুদ আর ইমাম।

মাসুদ ৭৬ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর পাকিস্তান সবচেয়ে বড় বিপদে পড়ে মুথুসামির করা ইনিংসের ৫৭তম ওভারে। টানা দুই বলে ইমাম আর সৌদ শাকিলকে ফেরান বাঁহাতি এই প্রোটিয়া স্পিনার।

এরপর বাবর আজমও সেট হয়ে আউট হয়ে যান ২৩ করে। ২ উইকেটে ১৯৯ থেকে ৫ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় পাকিস্তান। অর্থাৎ কোনো রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।

তবে শেষ সেশনে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা। দুজনই ফিফটি পেয়েছেন। জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১১৪ রানে। রিজওয়ান ৬২ আর সালমান ৫২ রানে অপরাজিত।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
৭ বার পঠিত হয়েছে