ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান Logo জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু Logo ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর Logo বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

জেলেদের জালে উঠে এলো যুবকের লাশ

প্রতিনিধির নাম :

মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন জেলেরা। জালটি ভারি মনে হলে জেলেরা ভেবেছিল বড় কোনো মাছ হয়তো ধরা পড়েছে। কিন্তু জাল জলাশয়ের কিনারায় আসামাত্র জেলেরা হতভম্ব হয়ে পড়েন। তারা দেখেন জালে বড় মাছ নয়, এক যুবকের নিথর মরদেহ।

 লক্ষ্মীপুরে পৌরবাস টার্মিনাল সংলগ্ন একটি জলাশয় থেকে সোমবার সকালে নামপরিচয় না জানান এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জালের সঙ্গে মরদেহটি ভেসে আসে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ফুলশার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পাঁচ থেকে ছয়দিন আগে হত্যা করে মরদেহটি ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সদর থানারে উপপরিদর্শক ওমর ফারুক জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০১৮
২০ বার পঠিত হয়েছে