ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo লালমনিরহাটে ভারতীয় ট্যাপেনটাডল ও ইস্কাপ সিরাপ জব্দ Logo ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড় Logo পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর Logo কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর Logo নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo কৃষিকে সমৃদ্ধ করছে সরকার: সফিকুর রহমান কিরণ এমপি Logo কমিউনিস্ট আদর্শ আমেরিকার মূল্যবোধ, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক : ট্রাম্প Logo ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ Logo জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo জামাইকে স্বর্ণের আংটি উপহার দেওয়া কি জায়েজ

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার অনুরোধ মাশরাফির

প্রতিনিধির নাম :

স্বাধীনতার চার দশক সময়ের বেশি পার হয়ে গেলেও এদেশে অনেক মানুষ আছেন যারা মুক্তিযুদ্ধের বিষয়ে কিছুই জানেন না। গতকাল এক অনুষ্ঠানে ইন্টারনেটে সময় ব্যয় না করে দৈনিক এক ঘন্টা সময় মুক্তিযুদ্ধের ইতিহাস জানার অনুরোধ করেন জাতীয় দলের ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে‘কুইজে একাত্তর’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন বাংলাদেশ জতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাশরাফি মঞ্চে আসলেই সবাই ব্যস্ত হয়ে পড়ে মোবাইলে ছবি তোলার জন্য। এমন দৃশ্য দেখে হতাশ হয়ে মাশরাফি বলেন, ‘বর্তমানে গোটা বাংলাদেশ মোবাইলে ঢুকে গেছে। আয়োজনে যারা বক্তব্য রাখলেন তাদের বক্তব্য আপনাদের মনে কোনো আবেগ সৃষ্টি করতে পেরেছে বলে মনে হয় না। কারণ সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত।’

তাছাড়া তরুণ প্রজন্ম ইতিহাসকে ভুলতে বসেছে। বর্তমানে সব কাজ হচ্ছে ইন্টানেট মুখি। এখন এদেশের বেশির ভাগ মানুষ ইন্টারনেটকে অপব্যবহার করছে। তরুণ প্রজন্মকে ইন্টারনেটে সময়ের অপব্যবহার না করে মুক্তিযুদ্ধকে জানার উপদেশ দেন নড়াইল এক্সপ্রেস।

এই বিষয়ে তিনি বলেন,‘আমরা ব্যবসা,পড়াশুনা, খেলাদুলা যাই করি না কেন, প্রতিদিন এক ঘন্টা সময় কি বের করতে পারবো না! ১৫-২০ দিন টানা একটু একটু করে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানুন। ইন্টারনেট থেকেও নানা তথ্য জানার চেষ্টা করুন। একদিন দেখবেন সবার মনে আলাদা ভাবে মুক্তিযুদ্ধের জন্য আবেগের জায়গা তৈরি হয়েছে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮
৩৪ বার পঠিত হয়েছে