ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও Logo আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা

নারায়ণগঞ্জে যুবক ও গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

 নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যুবক ও গৃহবধূর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদের মধ্যে স্বপন মিয়া (৩৫) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী সারপাড়া এলাকার মোন্তাজ মিয়ার ছেলে। আর আছমা আক্তার (১৯) উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার তারেক রহমানের স্ত্রী। আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী এলাকায় বাড়ির পাশের একটি আম গাছ থেকে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বপনের লাশ উদ্ধার করা হয়। বিষয়টির তদন্ত চলছে। গত ১৬ ফেব্রুয়ারি আড়াইহাজারে চোর সন্দেহে দুই যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় যাদের মধ্যে স্বপনও ছিল। পরে পুলিশ তাদের উদ্ধার করে। ওই ঘটনায় এলাকাতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অপরদিকে বিশ্বনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আছমা আক্তারের লাশ উদ্ধার করা হয়। ওসি জানান, বেশ কয়েকমাস ধরেই স্বামী তারেকের সঙ্গে আছমার পারিবারিক কলহ ছিল। গত সোমবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা ঘটে। ধারণা করা হচ্ছে, কলহের জেরেই আছমা আত্মহত্যা করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
১৪ বার পঠিত হয়েছে