1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় রাস্তার ইট সলিং ও কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তার কাজে নিম্নমানের মালামাল দিয়ে দায়সারা কাজ করার অভিযোগ তুলে এলাকাবাসী প্রতিবাদী হয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে- ঠিকাদার বলছেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার কিš‘ কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি আর উপজেলা প্রকৗশলী বললেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন। সচেতন মহল প্রশ্ন তুলেছন এই পুকুর চুরির জন্য দায়ী কে?
সুত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া টুকের বাজার সংলগ্ন টুকেরপাড় মুখ সড়ক থেকে পুরুষত্তমপুর নদীর পাড় পর্যন্ত নবীগঞ্জ এলজিইডির অধীনে ৪ শত মিটার লম্বা প্রায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার ইট সলিং ও কার্পেটিং এর বরাদ্ধ দেয়া হয়। এরই প্রেক্ষিতে গত ১৭ই ডিসেম্বর ২০১৭ সালে সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। এ কাজের শুভ উদ্বোধন করেন। কাজের দায়িত্ব পান ঠিকাদার আওয়ামীলীগ নেতা রবীন্দ্র পাল রবি। অভিযোগ উঠে- কাজ পাওয়ার পর তিনি নিম্নমানের মালামাল ইট, বালি দিয়ে কাজ করে যা”েছন। ইতোমধ্যেই রাস্তার মাঠি ভরাট করা হয়েছে এবং নিম্নমানের কংক্রিট ও বালুর ভাগ বেশী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে। মাটি ভরাটেও অনিয়ম হয়েছে বলে জানান এলাকাবাসী। ওই ঘটনা নিয়ে এলাকার সচেতন মহলের নজরে পড়লে তারা গতকাল দুপুরে ঐক্যজোট হয়ে কাজ বন্ধ করে দেন। এক পর্যায়ে ঠিকাদারের লোকদের কাজ না করেই চলে যান। প্রতিবাদের বিষয়টির শুনে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী ও ¯’ানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন তাৎক্ষনিক ভাবে ঘটনা¯’লে গিয়ে এলাকাবাসীর কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এলাকাবাসীকে শান্তনা দিয়ে বলেন, নিয়ম অনুযায়ী রাস্তার কাজ করা হবে। কোন মতেই দুর্নীতি করা হবে না। এ ব্যাপারে ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান হতাশার সুরে বলেন, কাজ শুরুর দিকেই ঠিকাদার নিম্মমানের মালামাল দিয়ে কাজ করছে, অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী মিলে কাজ বন্ধ করে দিয়েছেন।
এ ব্যাপারে ঠিকাদার রবীন্দ্র পাল রবির সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কত টাকার কাজ পেয়েছি কাগজ না দেখে বলতে পারব না। নিম্নমানের কাজের অভিযোগ, অনিয়ম, দুর্নীতির ব্যাপারে তিনি বলেন, কাজের গুনগত মান যাচাই-বাছাই করবে ইঞ্জিনিয়ার। কিš‘ কাজের সাইডে ইঞ্জিনিয়ার দীর্ঘদিন যাবত যাননি।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রকৗশলী সৈয়দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা নিয়মিত ওই কাজের তদারকি করছেন এবং গত তিনদিন পূর্বেও কাজটি পরিদর্শন করে আসছেন। কাজ বন্ধের ব্যাপারে তিনি জানেনা বলেও জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews